বরিশালে দেড় লাখ টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত

আপডেট: May 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় যৌতুকের দেড় লাখ টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন স্বামী। এ ঘটনায় শফিকুল সরদারকে সোমবার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত পূর্ণিমা আক্তার মীমকে রবিবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শফিকুল উপজেলার সাহাজিরা গ্রামের মৃত ফজলু সরদারের ছেলে। পূর্ণিমা গোবর্ধন গ্রামের সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র দেওয়া হয়।

পূর্ণিমার বাবার করা মামলায় শফিকুলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়, বরিশালের গৌরনদী উপজেলায় যৌতুকের দেড় লাখ টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন স্বামী। এ ঘটনায় শফিকুল সরদারকে সোমবার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত পূর্ণিমা আক্তার মীমকে রবিবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শফিকুল উপজেলার সাহাজিরা গ্রামের মৃত ফজলু সরদারের ছেলে। পূর্ণিমা গোবর্ধন গ্রামের সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চনের মেয়ে। তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র দেওয়া হয়।পূর্ণিমার বাবা বলেন, ২৯ মে রাতে যৌতুকের দেড় লাখ টাকার জন্য পূর্ণিমার সঙ্গে শফিকুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করেন শফিকুল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পূর্ণিমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতাল ও পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, পূর্ণিমার বাবার করা মামলায় শফিকুলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network