শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

দেশে গত এক সপ্তাহে করোনায় ৮৫৯ জনের মৃত্যু

আপডেট: July 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত সাতদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রতিদিনই শতাধিক মৃত্যু হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।৩ জুলাই মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জন। এছাড়া ঢাকা বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন ও বরিশালে তিনজন মারা গেছেন।

২ জুলাই মারা ১৩২ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ৩০ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ২৪ জন করে, সিলেটে ২ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ ও বরিশালে দুইজন মারা গেছেন।

১ জুলাই মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন। এছাড়া ঢাকায় ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে তিনজন ও বরিশালে আটজন মারা গেছেন।

৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩০ জন, ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে তিনজন, রংপুরে ১১ জন, ময়মনসিংহে ছয়জন ও বরিশালে দুইজন মারা গেছেন।

২৯ জুন মারা যাওয়া ১১২ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে একজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে চারজন ও বরিশালে তিনজন মারা গেছেন।

২৮ জুন মারা যাওয়া ১০৪ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২৭, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ৯ জন, ময়মনসিংহে ৫ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।

২৭ জুন মারা যাওয়া ১১৯ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩২ জন, ঢাকায় ২৪, রাজশাহীতে ২২, সিলেট ৫, রংপুরে ৯ জন করে, ময়মনসিংহে ৩ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network