শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে টাইগাররা

আপডেট: July 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি। তবে হারারেতে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় টাইগাররা। ওপেনার সাইফ হাসান পেসার ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শূন্য রানে।

সুবিধা করতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। পঞ্চম ওভারে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। ব্যক্তিগত ২ রানে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। সাদমান ইসলাম ২  ও অধিনায়ক মুমিনুল হক শূন্য রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডোনাল্ড তিরিপানো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network