শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভারতে পাচারকালে ২ টন ইলিশ জব্দ

আপডেট: October 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ উপলক্ষে ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই সরকারি প্রজ্ঞাপনও জারি হয়েছে। এরই মাঝে সরকারি নির্দেশনার প্রথম প্রহরে সোমবার (৪ অক্টোবর) সকালে ২ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড একটি ট্রাকে করে নিয়ে আসে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে। এ অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ সরকারি নির্দেশনার আলোকে ট্রাক বোঝাই ২ মেট্রিক টন ইলিশ জব্দ করেন।

চাতলাপুর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার (৪ অক্টোবর) খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রপ্তানির জন্য ২ মেট্রিক টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিএনএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রপ্তানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সরকারি অনুমোদন গ্রহণ করেছিলেন। তবে সরকারি নির্দেশনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর সোমবার সকালে ইলিশ মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন। ফলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ট্রাক বোঝাই ইলিশ জব্দ করেন।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ভারতে রপ্তানি যোগ্য ২ মেট্রিক টন ইলিশ জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন কাস্টমস কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্টেশনে এসে পৌঁছাত তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রপ্তানির সুযোগ ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network