শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সোমবার থেকে ৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ছয় দিনের জন্য বন্ধ থাকবে। ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে আগামী শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত ছয় দিন মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার (শুল্ক) মো. মমিনুল ইসলাম জানান, পূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network