শিরোনাম
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি

পিরোজপুরে ভয়াবহ আগুন, ১০ দোকান পুড়ে ছাই

আপডেট: October 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ১০ দোকান পুড়ে ছাই হয়। সোমবার মধ্যরাতে উপজেলার চিরাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মধ্যরাতে চিরাপাড়া বাজারের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর দোকান ও বাসা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আগুনে মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীরসহ পর পর ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

চিরাপাড়া ৩নং ওয়ার্ডের মেম্বার হেমায়েত উদ্দিন তালুকদার জানান, খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network