শিরোনাম
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি

ঘুম থেকে উঠে মা দেখলেন ছেলের লাশ ভাসছে

আপডেট: October 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: কালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুতে গিয়ে মা দেখেন পুকুরে ছেলের লাশ ভাসছে। তবে কীভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তা বলতে পারছে না পরিবারের কেউ। মৃত ব্যক্তির নাম জুম্মান মল্লিক (৩২)। তিনি ওই গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।

বুধবার (২০ অক্টোবর) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের কুড়ির খাঁ পোল সংলগ্ন মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খবর পেয়ে লাশটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে লাশটি ফেরত চেয়েছে। তবে কী কারণে ওই যুবক মারা গেছেন তা বের করতে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ বলেন, জুম্মান মল্লিকের মা মঞ্জুরা বেগম সকাল ৭টার দিকে পুকুরে মুখ ধুতে গিয়ে দেখেন তার ছেলের লাশ পানিতে ভাসছে। তিনি ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে জুম্মানের লাশ পুকুর থেকে তোলেন। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, জুম্মান পেশায় দিনমজুর। সে একই বাড়িতে থাকতো। নিখোঁজও ছিল না। পরিবার থেকেও বলতে পারছে না কেনো এবং কীভাবে জুম্মানের মৃত্যু হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network