জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণপরিবহন বন্ধ

আপডেট: November 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো বরিশালেও শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের সব ধরনের বাস চলাচল। ডিজেলচালিত থ্রি হুইলারও চলছে না সড়ক ও মহাসড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে এ ধর্মঘট চলছে।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নগরীর দুটি বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে এসব দুর্ভোগের চিত্র।

বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে ভিড় করা নারী-পুরুষ এবং শিশুরা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।

বাস মালিক সমিতির নেতারা বলছেন, ডিজেলের মূল্য কমানো কিংবা বাস ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network