শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

দূর্গাপাশা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী হানিফ তালুকদার জনপ্রিয়তার শীর্ষে

আপডেট: November 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি- চেয়ারম্যান প্রার্থী হানিফ তালুকদার

রিপোর্ট অলিউল্লাহ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী , বিশিষ্ট সমাজ সেবক,ব্যবসায়ী হানিফ তালুকদার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ তার জন্য মাঠে কাজ করছেন।

সরেজমিন ঘুরে জানাগেছে, দূর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হানিফ তালুকদার একজন জনপ্রিয় মূখ। দূর্গাপাশা ইউনিয়নে নৌকার কান্ডারী যার হাতে গড়া ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, এই ত্যাগী নেতা হামলা মামলা ত্যাগ নির্যাতন-নিপিরণের মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগকে শক্ত হাতে ধরে রেখেছেন হানিফ তালুকদার। তিনি বর্তমানে দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। এছাড়াও তিনি মসজিদ,মাদ্রাসা স্কুল হাট-বাজার থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সভাপতির পদে রয়েছেন।

এক সময় তিনি ছিলেন তুখোড় ছাত্রনেতা ও সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতায় উপজেলা ও জেলায় মহানগর দলের সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সামাজিক কাজ করে যাচ্ছেন।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে ভাবে জড়িত আছেন। করোনা কালীন ও যে কোন দূর্যোগকালীন সময়ে তিনি এলাকায় দান-অনুদানসহ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন।
তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আলাউদ্দিন তালুকদার তৎকালীন সময় ১৯৭২ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন ৭ নং ওয়ার্ডে বারবার ইউপি সদস্য সাবেক মেম্বার ছিলেন তার সুযোগ্য পুত্র হানিফ তালুকদার।

এব্যাপারে হানিফ তালুকদার বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি দূর্গাপাশা ইউনিয়নকে সন্ত্রাস-মাদক মুক্ত এবং আধুনিক-ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করবো। আমার দলীয় কর্মকান্ড বিবেচনা করে দল আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিয়েছে। আমি শত ভাগ আশা করছি আমি বিজয়ী হব, ইনশাআল্লাহ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network