শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

মাঠে ঢুকে পড়া মুস্তাফিজের সেই ভক্ত কারাগারে

আপডেট: November 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া সেই দর্শক রাসেলের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই সঞ্জীব কুমার সাহা ৫৪ ধারায় রাসেলকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে, মুস্তাফিজের সেই ভক্ত কুমিল্লার ছেলে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, শনিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বায়োবাবল ভেঙে মুস্তাফিজুর রহমানের এই ভক্ত মাঠে প্রবেশ করে। অতিরিক্ত সতর্কতা হিসেবে ম্যাচ চলাকালীন মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয়। ঘটনাটি রীতিমতো জন্ম দিয়েছে সমালোচনার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network