শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে যুবতীর আত্মহত্যা

আপডেট: November 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে এক যুবতী (২৫) আত্মহত্যা করেছেন। অজ্ঞাত ওই তরুণীর মরদেহ রবিবার সন্ধ্যায় উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। মরদেহের হাতে ছিল স্বর্ণের আংটি এবং ওড়নায় পেঁচানো ছিল ৫শ’ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণী সেতুর মাঝ বরাবর গিয়ে রেলিংয়ের উপরে উঠে নদীতে ঝাঁপ দেয়। সেখানে উপস্থিত অন্যান্য দর্শনার্থীরা মুহূর্তের মধ্যে টের পেয়ে ডাকচিৎকার করলে নদীতে থাকা একজন নৌকা নিয়ে এগিয়ে যান। অন্ধকার নেমে আসায় নৌকা নিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই ব্যক্তি পাড়ে ফিরে যান।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, সেতু থেকে কোন দর্শনার্থী ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি অবহিত করে। সেখান থেকে থানায় জানানো হয়। এরপর পুলিশ পাঠানো হলে তারা সেতুর নিকটবর্তী স্থান থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করে। এ সময় তরুণীর আঙ্গুলে সোনার আংটি এবং ওড়নায় পেঁচানো ৫শ’ টাকা ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network