শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ভোলায় ১০ মণ জাটকা জব্দ

আপডেট: November 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় পরিবহনকালে একটি ট্রাক থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে এসব জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন জানান, খেয়াঘাট এলাকার গোপন সংবাদের ভিত্তিতে একটি মাছবাহী ট্রাক তল্লাশি করে ৪শ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network