শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

গাজীপুরে দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট: December 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

হাসপাতালে চিকিৎসাধীন লিজা বেগম

আপডেট নিউজ, গাজীপুর: এক মা তার দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সন্ধ্যার পর গাজীপুরের মুক্তার টেক এলাকার শামসুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।নিহতরা হলো কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের ৪ বছরের মেয়ে বয়সী তাবিয়া ও ৯ মাস বয়সী বুশরা।

পুলিশ জানায়, ওই বাড়ির ভাড়াটিয়া বেলাল হোসেনের স্ত্রী লিজা বেগম তার দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর সে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে। পরে বেল্লাল হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে লিজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, প্রায় তিনমাস আগে মোক্তারটেক এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন বিল্লাল হোসেন। ওই ভাড়া বাসায় থেকে বিল্লাল ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করতেন। দুই দিন আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে গাজীপুরের বাসায় নিয়ে আসেন।

খবর পেয়ে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিজা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, জানান জাকির হোসেন।এদিকে, স্ত্রী লিজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল বলে তার স্বামী বিল্লাল জানিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network