শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

টেস্টেও ধবলধোলাই বাংলাদেশ

আপডেট: December 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ খেলাধুলা: পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের করতে হতো ২১৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮ রানে হেরেছে মমিনুলবাহিনী। এই পরাজয়ের ফলে টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের পক্ষে লড়েছেন সাকিব আল হাসান, খেলেছেন ৬৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। রানআউট হওয়ার আগে ৪৮ রান করেন মুশফিকুর রহীম। লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৫। তবে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটিও বাঁচানো যায়নি।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া স্পিনার সাজিদ খান দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের চার উইকেট নিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে, ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network