শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট: December 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গলাচিপা প্রতিনিধি:

“আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন”-এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।

এছাড়া সভায় সংগঠনের সহ-সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ. রব শিকদার, আবুবকর শিবলি, সবুজ পালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দুর্নীতি রুখতে হলে সামাজিক অবকাঠামোকে সঠিকভাবে কাজ করতে হবে। আমরা নিজ নিজ স্থান থেকে দুর্নীতিকে ঘৃণা এবং না বললে এ দেশ থেকে দুর্নীতি উঠে যাবে। পরে সেখানে দুর্নীতি প্রতিরোধী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network