ভোলায় নৌকা প্রার্থীর কার্যালয়ে আগুন

আপডেট: December 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কার্যালয় ও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ কার্যালয়টি নির্বাচনের সময়ে কুতুবা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মানিকারহাট বাজারে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করে চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ।এদিকে এ ঘটনায় শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের কাজী মো. কামালের লোকজন গভীর রাতে তার কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বাজার পাহাদার ও স্থানীয়রা এসে আগুন নেভায়। অগ্নিকান্ডে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলেও অভিযোগ করেন এ চেয়ারম্যান প্রার্থী।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী কাজী মো. কামাল বলেন, তার কার্যালয়ে আগুন দেয়ার মত সময় আমার নেই। সে নিজেই আগুন দিয়ে একটি নাটক সাজিয়ে আমাকে দোষারোপ করছে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, আগুন লাগানোর ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network