শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

‘স্বপ্নের পদ্মা সেতু থেকে নতুন বছরের শুভেচ্ছা’

আপডেট: December 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: পদ্মা সেতু শুধু একটি শুধু একটি সেতু নয়, এটা বাংলাদেশের প্রতিটি মানুষের স্বপ্ন এবং অহংকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে এগিয়ে চলছে পদ্মা সেতু নির্মাণের কাজ। বিদায়ী বছর ২০২১ সালের শেষ দিন সকালে কিছুটা সময় স্বপ্নের এই সেতুতে কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। সেতুর ওপর তোলা দুজনের ছবি পোস্ট করে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোশ্যাল সাইটে ফেসবুকে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘পদ্মা সেতু থেকে নতুন বছরের শুভেচ্ছা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

উল্লেখ্য, আজ শুক্রবার ৩১ ডিসেম্বর সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছান প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান। পদ্মা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছে নেমে পড়েন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান।

এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া-২-এ যান। সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাশতা করেন। এরপর সেখানে ঘুরে দেখে সকাল ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় তিনি আবারও পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network