এসআই মহিউদ্দিন নির্দোষ ! আদালতে মামলা খারিজ

আপডেট: February 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট ডেস্ক: বরিশালে ২০২০ সালের ২৯ ডিসেম্বর একাধিক মাদক মামলার আসামি মোঃ রেজাউল করিম রেজাকে মাদক সহ বিএমপি গোয়েন্দা শাখার (তৎকালীন) এসআই মহিউদ্দিন আহমেদ পিপিএম ও তাহার টিম গ্রেফতার করে। ৩০ ডিসেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা হেফাজতে মোঃ রেজাউল করিম রেজা শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জানুয়ারী ২০২১ তারিখ তার মৃত্যূ হয়।
মোঃ রেজাউল করিম রেজা ছিলো একজন শিক্ষানবীস আইনজীবী। এ ঘটনায় রেজার স্বজনদের সাথে কিছু লোক উস্কানী দিয়ে রেজাকে গ্রেফতারকারী এসআই মহিউদ্দিন এর রূপাতলীস্থ বাস ভবনে হামলা চালায় । পরে পুলিশি নির্যাতনে রেজার মৃত্যূ হওয়ার অভিযোগ এনে রেজার বাবা ইউনুছ মুন্সী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
আদালত সেই মামলার তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। তদন্তকারী কর্মকর্তা রেজার মৃত্যুতে নির্যাতনের কোন আলামত পায়নি।
এদিকে রেজার বাবা মোঃ ইউনুছ মুন্সী এটিকে পক্ষপাত মূলক তদন্ত প্রতিবেদন উল্লেখ করে মহামান্য হাইকোর্টে মিস কেস করে মামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। মহামান্য হাইকোর্টের নির্দেশে গঠিত হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
বিচার বিভাগীয় তদন্ত কমিটি কারা কর্তৃপক্ষ, চিকিৎসকের জবানবন্দি, ময়নাতদন্তের রিপোর্ট, সুরতহাল প্রতিবেদন, ডাক্তারী সার্টিফিকেট পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে তদন্ত করতঃ মূল রহস্য উদঘাটন করে প্রতিবেদন দাখিল করেন।
এতে উল্লেখ করা হয়, রেজার তলপেটের বাম কুচকিতে ও পুরুষাঙ্গের পাশে (নেশা গ্রহণের ফলে) পুরাতন ক্ষত জখম ছিল। বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় পুরাতন ক্ষত থেকে রুপটুর হয়ে রক্তক্ষরণ শুরু হলে রেজাকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসায় পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় পুরাতন ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এ্যানামিক কার্ডিয়াক ফেইলর হয়ে রেজার মৃত্যু হয়। রিপোর্টে আরো বলা হয়, হাজতি আসামি মোঃ রেজাউল করিম রেজার মৃত্যু নির্যাতন বা আঘাতের ফলে সংঘটিত হয়নি।
এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিলের পর সেই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধেও বাদী নারাজি আবেদন করেন। বিজ্ঞ আদালত গত ৩০ জানুয়ারী ২০২২ তারিখ নারাজী আবেদনের শুনানী শেষে আবেদন না মঞ্জুর করেন এবং দ্যা কেস অফ ক্রিমিনাল প্রসিডিউর এর ২০৩ ধারামতে মামলাটি খারিজ করা দেন।

বরিশাল বাণী

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network