গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তালাবদ্ধ ঘরে পুড়ে অঙ্গার তিন ভাই-বোন

আপডেট: February 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ভালুকায় একটি তালাবদ্ধ বসতঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে তিন শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, নিহতরা হলো—খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। তাদের বাবা সুমন মিয়া।সুমন ও তাঁর স্ত্রী পোশাক কারখানার কর্মী। তাঁরা সন্ধ্যার পর তিন শিশুকে ভাড়া বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন।  মা-বাবা আসার আগেই রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন টিনের ঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর পর তিন শিশুর অঙ্গার দেহ উদ্ধার করা হয়।  ওসি জানান, রান্নাঘরের চুলার সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network