১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

চরফ্যাসনে গৃহবধূ চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন 

আপডেট: মার্চ ৯, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা):
ভোলার চরফ্যাসনে গৃহবধূ শ্বাশতী রায় চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুর ১২ টায় চরফ্যাসন ফ্যাশন স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কাউন্সিলর, ভোলা জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, এলাকাবাসী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চৈতির পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। এসময় শাশ্বতী রায় চৈতি’র বাবা চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(অবসরপ্রাপ্ত) সুভাষ চন্দ্র রায় বলেন, চৈতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যায় জড়িত চৈতির শ্বশুর সমীর মজুমদার ও শ্বাশুড়ি নিয়তী রাণী ও স্বামী শাওন মজুমদারের বিচার দাবি করেন। পরে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর কাছে চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সার্বিক সহযোগিতার অনুরোধ করেন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সুষ্ঠু তদন্তে চৈতি’র পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শনিবার(৫ ফেব্রুয়ারি) মধ্য রাতে চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ড ভদ্রপাড়া এলাকায় কৃষি উপ-সহকারি কর্মকর্তা শ্বশুর সমীর চন্দ্র মজুমদারের বাসা থেকে চরফ্যাসন থানা পুলিশ গৃহবধূ চৈতি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত চৈতির বাবা বাদি হয়ে চরফ্যাসন থানায় আত্মহত্যা প্ররোচনায় চৈতির শ্বশুর সমীর মজুমদার, শ্বাশুড়ি নিয়তি রাণী ও স্বামী শাওন মুজুমদারকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network