স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী-ছেলে আটক

আপডেট: April 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আদুরি বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর (বেলেরভিটা) গ্রাম থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নিহতের স্বামী মোনারুল ইসলাম ও তার ছেলে আইয়ুব আলী। তারা ধর্মপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছেন। রাতে মা আদুরি বেগমের সঙ্গে একই ঘরে ঘুমান আইয়ুব আলী। সকালে ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ দেখতে পায় প্রতিবেশিরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে মৃত্যু হয়েছে আদুরি বেগমের। মরদেহের একাধিক স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। এই হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network