শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে পাচার হচ্ছিল দুকোটি টাকার চারটি তক্ষক

আপডেট: April 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে চারটি তক্ষক পাচারকালে উত্তম হালদার (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের পুত্র।

র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে চারটি তক্ষক পাচারকালে উত্তমকে আটক করা হয়। জব্দকৃত চারটি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা।

উত্তম হালদার দীর্ঘদিন ধরে তক্ষক কারবারে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network