চরফ্যাশন হাসপাতালের ডাক্তারদের সম্মানে এসটিএসের ইফতার পার্টি 

আপডেট: April 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের সম্মানে এসটিএস হাসপাতালের উদ্যোগে সোমবার ১২ এপ্রিল বিকেলে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শরীফ পাড়া স্বপ্নের বাজার পার্টি সেন্টারে এসটিএস হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক। প্রধান আলোচক ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি পিপি আলহাজ্ব এডভোকেট আমিনুল ইসলাম সরমান।

বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া ও চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক। আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব কবির, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ নাহিদ হাসান ও ডাঃ কয়সার আলমসহ চরফ্যাশন হাসপাতালে কর্মরত সম্মানিত ডাক্তারগণ।

 

এইসময় প্রধান অতিথি ডা: শোভন কুমার বসাক ও প্রধান আলোচক এডভোকেট আমিনুল ইসলাম সরমান চরফ্যাশন এসটিএস হাসপাতালের বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা নিখুঁত হওয়ায় প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে এই সেবা অব্যাহত রাখতে বলেন।

সভাপতির বক্তব্যে এসটিএসের ব্যবস্হাপনা পরিচালক নিজামুল হক বলেন, এসটিএস হাসপাতাল আত্নমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি জাতীয় মানের চিকিৎসকদের মাধ্যমে এখানকার মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছে। আপনাদের পরামর্শগুলো আমরা সাদরে গ্রহণ করে আগামীতে আরও উন্নত সেবা দিতে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network