নার্সারির আড়ালে গাঁজা চাষ

আপডেট: April 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার শেরপুরে একটি নার্সারিতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৩টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নার্সারির মালিক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নার্সারির আড়ালে গাঁজা চাষ করছিলেন জামাল উদ্দিন।স্থানীয় ও পুলিশ জানায়, বেশ কিছুদিন আগে বাগড়া কলোনি গ্রামের বসতবাড়ির উঠানে ২০ শতক জমিতে একটি নার্সারি গড়ে তোলেন জামাল উদ্দিন।

সেখানে রকমারি ফলদ ও বনজ গাছের চারা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল, ভালো ফলনের আশায় ওই ব্যক্তি নার্সারি পরিচর্যা করেন। তবে কিছু গাছ নিয়ে সন্দেহ ছিল স্থানীয়দের। পরে অভিযানে গিয়ে এগুলো গাঁজা গাছ বলে নিশ্চিত হয় পুলিশ।শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, আটক জামাল উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network