শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরগুনায় গর্ত থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট: May 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: ৯৯৯-এ কল পেয়ে মাটির গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বরগুনার সদর ইউনিয়নের দক্ষিণ কালিরতবক গ্রামে এ ঘটনা ঘটে।ওই নারীর নাম রওশন আরা (৩৫)। বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ কালিরতবক গ্রামের মৃত ছয়েজউদ্দিন হাওলাদারের স্ত্রী তিনি।

ঈদের দিন রাত থেকে নিখোঁজ ছিলেন রওশন আরা।স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাস আগে রওশন আরার ঘর থেকে ২০ হাজার টাকা চুরি হয়। এতে প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হুমায়ুনকে সন্দেহ করতে থাকেন রওশন। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে নিহত নারীর বাসার সামনের রাস্তায় বসে কথা কাটাকাটি হয় রওশন এবং প্রতিবেশী হুমায়ুনের। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন এবং নিহত নারী রওশন আরা।

রাত থেকে রওশন আরাকে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। এর পর বুধবার সকালে অভিযুক্ত হুমায়ুনের বাড়ির পাশের একটি পরিত্যক্ত জায়গায় মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় স্বজনদের। এর পর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে মাটি খুঁড়ে নিখোঁজ ওই নারীর লাশ উদ্ধার করে।

নিহত নারীর ছেলে জব্বার হাওলাদার বলেন, এটি পরিকল্পিত হত্যা, আমি এর বিচার চাই৷ গতরাতে (মঙ্গলবার) হুমায়ুনের সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়েছিল। হুমায়ুনকেও কোথাও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মাটি খুঁড়তে গিয়ে নিখোঁজ নারীর পরনের কাপড় দেখতে পাওয়া পায়। পরে নিহত নারীর স্বজনরা নিশ্চিত করেন। সিআইডি এসে মরদেহ উদ্ধার করবে। এর পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network