শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাড়ির পুকুরে ধরা পড়ল ৮ কেজির চিতল মাছ

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার তালা সদরের শিবপুরে পুকুরে পাওয়া গেছে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ। শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তালা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের পুকুরে এই মাছটি ধরা পড়ে। মাছটি দেখার জন্য স্থানীয়দের ভিড় জমে যায়।

শিবপুর গ্রামের আনার সরদার জানান, এই পুকুরটিতে এই অঞ্চলের মানুষ গোসল করে। এক মাস ধরে পুকুরে গোসল করতে নামলেই মাছটি কামড়ায়। এর কামড়ে পায়ের মাংস উঠে যায়। প্রথম দিকে সবাই ভয় পায় সাপে কামড়ায় ভেবে। পরে একজনের পায়ে কামড়ে ধরে রাখলে হাত দিতেই মাছের মতো অনুভব হয়েছে।স্থানীয় বৈশাখী আক্তার বলেন, আমি গোসল করার সময় একবার পায়ে কামড় দেয়। এতে পায়ের মাংস উঠে যায়। দাঁত বসানো সেই ক্ষত এখনো রয়েছে।

তালা ইউপির সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম জানান, এলাকার মানুষ মাছটির জন্য আতঙ্কে ছিল। অবশেষে আজ পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় ৮ কেজি ওজনের সেই চিতল মাছটি ধরা পড়ে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network