২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল: রিউমর স্ক্যানার চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় সড়ক ভাঙনে ৫ গ্রাম বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই: দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতেই চাই পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

খোলামেলা পোশাক পরে বিতর্কে নুসরাত

আপডেট: মে ৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে। প্রতিনিয়তই সমালোচনা, কটাক্ষ তাকে ঘিরে রেখেছে। কয়েকদিন আগেই ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তীব্র সমালোচনার শিকার হন। স্বচ্ছ পোশাক পরা ও বুকের ট্যাটু দেখানোর কারণে নেটিজেনদের নোংরা ইঙ্গিত সহ্য করতে হয় তাকে।

আবারও একই কাণ্ড ঘটালেন নুসরাত। খোলামেলা পোশাকে ছবি দিয়ে বিতর্ক বরণ করে নিয়েছেন। শনিবার (৭ মে) কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। সেগুলোতে তার পরনে আছে, কমলা রঙা অন্তর্বাস, নীল-সাদার মিশেলে সুতির পালাজো এবং একই কাপড়ের লম্বা সার্গ।

স্বল্প পোশাকের সীমানা ভেদ করে ছবিতে নুসরাতের শরীরী আবেদন ফুটে উঠেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সামার ভাইভস’। অর্থাৎ গরমের দিনে দেহমনে প্রশান্তি আনতে খোলামেলা থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন অভিনেত্রী।কিন্তু এমন রূপে নুসরাতকে দেখে মোটেও পছন্দ হয়নি অনুসারীদের। হাজারো নেতিবাচক মন্তব্যে ভরে গেছে তার পোস্টের কমেন্ট বক্স। একজন সংসদ সদস্য হয়েও কীভাবে এমন পোশাক পরেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ধর্ম টেনেও তাকে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘মুসলিম নামের কলঙ্ক নুসরাত’।

বরাবরের মতোই নেটিজেনদের মন্তব্য নিয়ে মাথা ঘামাননি নুসরাত। কেননা এরকম নেতিবাচক মন্তব্যের তীর তার দিকে হরহামেশাই ছুটে আসে। তাই এসবে অভ্যস্ত হয়ে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network