খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই চুয়াডাঙ্গা সদর থানার আশিকুল ইসলাম

আপডেট: June 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে মে/২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জুন) সকাল ১০টার সময় এই সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নি:) আশিকুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার লাভ করেন।

খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর সভাপতিত্বে অুনষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, খুলনা রেঞ্জ ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টবৃন্দ।

রেঞ্জের শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার পাওয়ায় অনুভুতি সম্পর্কে জানতে চাইলে এসআই আশিকুল ইসলাম বলেন, ‘পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। রেঞ্জের শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার পাওয়ায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জসহ থানার সকল সহকর্মীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য চুয়াডাঙ্গা সদর থানাবাসীর সহযোগিতা কামনা করছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network