আপডেট: June 19, 2022
অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম (২৪) নামের এক নারী। খুশিতে তিন সন্তানের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে—স্বপ্ন, পদ্মা ও সেতু।
শনিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম।
]
রোববার (১৯ জুন) বিকেলে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে

