ঝিনাইদহে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই যুবক আটক

আপডেট: July 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: ঝিনাইদহে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৫ই জুলাই) দুপুরে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে ১৫ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার সদর থানাধীন চতল সেনপাড়া গ্রামের মন্টু শেখের ছেলে ওবায়দুর রহমান (২৮) এবং রামখণ্ড গ্রামের হাশেম মোল্লার ছেলে শামীম মোল্লা (২৮)। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দুপুর ৩টার সময় জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন সাধুহাটি এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে৷ আভিযানিক দলটি প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধুহাটির ধর্মতলা এলাকায় অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেন।

এ সময় তাদের হেফাজত হতে ১৫ কেজি গাঁজা, ২৩ বোতল ফেন্সিডিল, নগদ ৯৪০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড এবং ১টি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network