চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপডেট: July 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই জুলাই) সকাল সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্স অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড পরিদর্শন করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এছাড়া তিনি জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সাপ্তাহিক মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network