ধানভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার, চালক আটক

আপডেট: July 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: ধানভর্তি ট্রাকে তল্লাশি করে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় তাদের হাতে আটক হয়েছে ট্রাকটির চালক মো. পলাশ (২৭)। তিনি ঝিনাইদহের মহেশপুর থানাধীন কুল্লা গ্রামের সাহেবপাড়ার মো. রবিউলের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় এই অভিযান পরিচালনা করেন শ্যামকুড় বিওপির টহল দল। শুক্রবার (২২শে জুলাই) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত শ্যামকুড় বিওপির টহল দল সীমান্তের শুন্য লাইন হতে আনুমানিক সাড়ে ৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানাধীন কুশাডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ৪১২ মণ ধানভর্তি একটি ট্রাক তল্লাশি করে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকের চালককে আটক করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত আলামতসমূহ। এ ঘটনায় মহেশপুর থানাধীন হানেফপুর গ্রামের আলী কদরের ছেলে মো. জহিরুল (৩০) এবং মো. রফিকুল ইসলাম (৩৫)-কে মাদক পাচারে সহায়তা করার অপরাধে তাদেরকে পলাতক আসামি করে জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network