পরকীয়ার জেরে কলহ, স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু

আপডেট: August 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুরের নবাবগঞ্জে আব্দুল গাফফার আলী হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ও ছেলেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেলে চড়ারহাটের আন্দোল নয়াপাড়া গ্রামের পাশে বাঁশঝাড় থেকে আব্দুল গাফফার আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই নিহতের বড় ভাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। সোমবার ভোরে নিহতের স্ত্রী মোছা.পারুল বেগম (৪০) ও ছেলে মো. পারভেজ কবিরকে (২০) আটক করে পুলিশ।

পুলিশ আরো জানায়, মৃত আব্দুল গাফফার আলীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে স্ত্রীর সাথে প্রতিদিন পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পারুল ঘরে থাকা ইউক্যালিপটাসগাছের ডাল দিয়ে গাফফার আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়ির পাশের বাঁশঝাড়ের ভেতর রেখে আসেন। আটককৃত আসামিরা নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানায় পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network