শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

দর্শনায় পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার

আপডেট: August 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। পৃথক এই অভিযানে তাদের হাতে আটক হয়েছে ৩ জন। আটকৃতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান লিটন (৩৮), ঝিনাইদহ জেলার সদর উপজেলার বোড়াই গ্রামের মাজেদ হকের ছেলে ইমতিয়াজ আলী (২৫) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে আলামিন (২০)। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই মো. শামীম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার (২৮শে আগস্ট) সন্ধ্যায় দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আক্তারুজ্জামান লিটনকে আটক করা হয়। একইদিন বিকালে দর্শনা থানার এসআই মো. সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঝাঝাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ইমতিয়াজ আলী ও আলামিনকে আটক করেন। এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network