আলমডাঙ্গায় ৮টি গাঁজা গাছসহ একজন আটক

আপডেট: September 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে ৮টি গাঁজা গাছসহ আনারুল সরদার নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বটিয়াপাড়া গ্রামের বাইলি শিশির মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আনারুল সরদার বটিয়াপাড়া গ্রামের স্কুলপাড়ার মৃত হারেজ সরদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বটিয়াপাড়া বাইলি শিশির মাঠে অভিযান চালিয়ে আনারুল সরদারকে আটক করেন।

আনারুল সরদারের স্বীকারোক্তিতে তার নিজ জমিতে লাগানো ৮টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আনারুল সরদারকে আলমডাঙ্গা থানায় সোপার্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network