সাংবাদিক দীনুর জানাজা সম্পন্ন

আপডেট: October 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: সাংবাদিক দীন মোহাম্মদ দীনুর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। দল-মত-নির্বিশেষে সহস্রাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা হ্যালিপ্যাডে সকাল ১০ টায় একাত্তর টিভির সাংবাদিক দীনুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযার নামাযের পূর্বে বক্তব্য রাখেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, একাত্তর টিভির ব্যুরো প্রধান বিধান সরকার, পৌর কাউন্সিলর মোখলেসুর রহমান, সাংবাদিক খান মোহাম্মদ সেলিম।

জানাজার নামাজ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন,, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমূখ।

জানাযার নামাযের পূর্বে বক্তারা বলেন, সাংবাদিক দীনু ছিলেন একজন সাহসী সাংবাদিক। যিনি কর্মক্ষেত্রে তার সততার পরিচয় দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network