জন্ম নিল দুই মাথাওয়ালা বাছুর

আপডেট: October 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের গৌরীপুরে একটি গাভি দুই মাথাওয়ালা বাছুরের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া বাছুরটির দুটি মাথা, চারটি চোখ, দুটি মুখ, দুটি কান ও চারটি পা রয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও এলাকার কৃষক আব্দুল মোতালেবের গাভি বাছুরটির জন্ম দেয়।

আব্দুল মোতালেব মিয়া জানান, ১০ বছর আগে আট হাজার টাকায় গাভিটি কিনেছিলেন। এরপর গাভিটি চারটি বাছুর জন্ম দিয়েছে। তবে পঞ্চমবারে বিরল বাছুর প্রসব করল গাভিটি। যদিও জন্মের পর থেকে বাছুরটি দাঁড়াতে পারছে না। ফলে চামচ দিয়ে বাছুরের মুখে দুধ খাওয়ানো হচ্ছে।’
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, ‘সাধারণত জিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোনো ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোনো সংক্রামক রোগের কারণে এটা হতে পারে। এমন দুই মাথাওয়ালা বাছুর খুব একটা দেখা যায় না।
বাছুরটি বাঁচবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারিকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network