শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবলীগ নেতার

আপডেট: October 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের কমিটিতে পদ না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন সানোয়ার হোসেন নামে এক যুবলীগ নেতা। রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। তার গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা ছিল। এতে তিনজন সভাপতি এবং তিনজন সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। ব্যবসায়ী সানোয়ার হোসেন সভাপতি প্রার্থী ছিলেন।
তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এতে ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। আহ্বায়ক কমিটির সদস্য করা হয় সানোয়ার হোসেনকে। এ ঘটনায় আপমানিত বোধ করেন সানোয়ার। তিনি ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। স্থানীয় খাটিয়ার হাট বাজারে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন : দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন ছাত্রলীগ নেতা দুধ দিয়ে গোসল করার সময় সানোয়ার হোসেন বলেন, আমি এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রমে, কোনো নেতার সাথে আর থাকব না। আমি কান ধরে উঠবস করছি, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে যাব না। আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না। আমি মুসলমান, কালেমা পড়ে মরতে চাই।

এ সময় সানোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধোয়া হয়।
উপজেলার আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন, গতকাল ১নং ওয়ার্ড যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দলের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়। যারা সুবিধাবাদী, দলের নাম ব্যবহার করে চলে, কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। পদবঞ্চিত হয়ে সানোয়ার হোসেন স্থানীয় বাজারে দুধ দিয়ে গোসল করেছেন। তিনি মূলত ওই বাজারের একজন দোকানদার। তার দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকের মাধ্যমে দেখেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম হোসেন বলেন, সানোয়ার হোসেন নামে কোনো যুবলীগ নেতাকে আমি চিনি না। এ বিষয়ে কিছু জানি না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network