ঝালকাঠিতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

আপডেট: October 20, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, সকালে বাড়ির পাশের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network