শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

আজকের বসুন্ধরা পত্রিকার প্রকাশক শওকত রেজার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

আপডেট: October 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও নওগাঁ জেলা থেকে প্রকাশিত প্রথম সংবাদ পত্রিকার প্রকাশক এস.এম শওকত হোসেন রেজার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজকের বসুন্ধরা পরিবারের আয়োজনে শুক্রবার বিকালে দর্শনা প্রেস ক্লাবে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এস.এম শওকত হোসেন রেজার বর্ণাঢ্য জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন ও দর্শনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেস ক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সদস্য নজরুল ইসলাম, এফ এ আলমগীর হোসেন, মাহমুদ হাসান রনি, আব্দুল হান্নান, শ্রী সুকমল চন্দ্র বাঁধন, রিফাত রহমান, হাসমত আলী, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, সকালের সময় পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর.নয়ন, জীবননগর উপজেলা প্রতিনিধি এম.এইচ.সম্রাটসহ অন্যান্য সাংবাদিক। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন।

উল্লেখ্য, আজকের বসুন্ধরা পত্রিকার প্রকাশক এস.এম শওকত হোসেন রেজা ২০২১ সালের ২০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ তাঁর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দর্শনাসহ দেশের বিভিন্ন স্থানে আজকের বসুন্ধরা পরিবারের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network