অতিরিক্ত দামে চিনি বিক্রয়, সরোজগঞ্জ বাজারের আশাদুল স্টোরকে জরিমানা

আপডেট: October 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করছেন সজল আহম্মেদ » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৩শে অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরোজগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকি করা হয়। তদারকিকালে ওই বাজারের আশাদুল স্টোরে ২৩ দিন আগে ৭৮ টাকা কেজি দরে ক্রয়কৃত চিনি ১০০ টাকা কেজি দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। বর্তমানে যার সরকার নির্ধারিত মূল্য ৯০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিতে মূল্যতালিকাও প্রদর্শন করা ছিলো না।

এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা, একই আইনের ৪০ ধারায় ৫০ হাজার টাকা এবং ৫১ ধারায় ৪০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয় এবং সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network