শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাউফলে জোর করে বিয়ে ঠিক করায় তরুণীর আত্মহত্যা

আপডেট: October 31, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় গ্যাস ট্যাবলেট খেয়ে মিম নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মিম ওই গ্রামের আবদুল মালেকের মেয়ে এবং কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে পরিবারের সদস্যরা মিমের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেন। এ ক্ষোভে সোমবার ভোরে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন মিমের পরিবার। মিমের বাবা আবদুল মালেকের দাবি, সোমবার সকালে তার মেয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় মিম। প্রাথমিকভাবে ধারণা করছি, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network