শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে সমাবেশে যাওয়ার পথে বরগুনায় যুবকের মৃত্যু

আপডেট: November 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক::

বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে বরগুনায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাতে এই বিএনপি কর্মী নিহত হন বলে বরগুনা থানার ওসি আলি আহম্মেদ জানান। নিহত ছগির খান (৩০) নলটোনা ইউনিয়নের মোস্তাকপুর বাজারে ইলেকট্রিক ও মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করতেন।

ছগিরের চাচা পলাশ খান জানিয়েছেন, বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিষখালী নদীতে বরিশালগামী একটি ট্রলার থেকে লাফ দিয়ে আরেকটি ট্রলারে যাচ্ছিলেন ছগির।এ সময় আঘাত পেলে তাকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় রাত সাড়ে ৮টার দিকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছগিরের স্ত্রী ও এক সন্তান রয়েছে বলে জানান পলাশ খান। ছগির স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পলাশ জানান।

বরগুনা থানার ওসি আলি আহম্মেদ বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃত্যুর খবর জেনেছেন। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বরগুনা থেকে বরিশাল যাওয়ার যানবাহন বন্ধ থাকায় বিএনপির নেতাকর্মীরা নানা উপায়ে বরিশাল যাওয়ার চেষ্টা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network