শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে ইউপি সদস্য হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপডেট: November 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: পিরোজপুরের কাউখালী উপজেলার ইউপি সদস্য মামুন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, এ বিষয়ে শনিবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব-১১ এর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব-শত্রুতার জের ধরে ৩১ অক্টোবর সকালে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সেদিন রাতে মোটরসাইকেল চালক সজল জোমাদ্দার (২৮) ও মামুন ওরফে টাক মামুনকে (৪৫) গ্রেফতার করে ভান্ডারিয়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network