শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

অতিরিক্ত ফি মওকুফের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: November 10, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: তৃতীয় বর্ষের সেমিস্টার ফি’র সঙ্গে অতিরিক্ত সংযুক্ত ৬শ টাকা মওকুফের দাবিতে সড়ক অবরোধ করেছে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুই দফায় সড়ক অবরোধ করেছে তারা। এর মধ্যে প্রথমে সাড়ে ১১টা থেকে বিএম কলেজের সামনের সড়কে পরে সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীদের অবরোধে শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

সরকারি বিএম কলেজের শিক্ষার্থী বিজন দাস জানান, পূর্বের মওকুফকৃত ৬শ টাকা তৃতীয় বর্ষের সেমিস্টার ফি’র সঙ্গে যুক্ত করে টাকা জমা দেওয়ার নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ। এ নোটিশ পাওয়ার পর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে তারা জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, করোনাকালীন সময় আন্দোলন করে ৬শ টাকা মওকুফ করানো হয়েছিল। সেই টাকা যুক্ত করে কলেজ কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের সেমিস্টার ফি দেওয়ার নোটিশ দিয়েছে। আমরা কোনোভাবেই মওকুফকৃত ফি দেব না।

বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া জানান, জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থীদের দাবি মেনে তাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network