শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

মৃত গরুর মাংস বিক্রি করছিলেন দুই ভাই

আপডেট: November 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের বেনাপোলে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে দুই ভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

অভিযানে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের জেল দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক ও তার ভাই আলম দীর্ঘ দিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভে পড়ে আজ একটি মৃত গরুর মাংস বিক্রি করছিল। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network