চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে ইউপি সচিব ফয়জুর রহমানকে ক্রেস্ট প্রদান

আপডেট: November 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ইউপি সচিব ফয়জুর রহমানকে ক্রেস্ট তুলে দিচ্ছেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালকবৃন্দ » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ এর উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সচিব ফয়জুর রহমান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ই নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও হিজলগাড়ী প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক জহিরুল ইসলাম জনি, শরিফুল ইসলাম, আশরাফুল প্রধান, দেলোয়ার হোসেন এবং ইব্রাহিম খালিদ।

ইউপি সচিব ফয়জুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট পেয়ে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই আমি চুয়াডাঙ্গা পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। অতিদ্রুত জনপ্রিয়তা লাভ করে গ্রুপটি ২ পেরিয়ে ৩ বছরে পদার্পণ করেছে। সামনের দিনগুলোতে আমি তাদের আরও সফলতা কামনা করি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network