গাজীপুরে ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২

আপডেট: November 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সিটি করপোরেশনের চত্বর বাজারে কালোবাজারে ক্রয়কৃত ৩২০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওই চাল জব্দ করে। এ ঘটনায় জড়িত চত্বর বাজারের বিশ্বাস স্টোরের মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) ও তার কর্মচারী আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার স্বপন শিমুলতলী এলাকার সারোয়ার হোসেন মন্ডলের ছেলে এবং আফজাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা এলাকার সামসুল হকের ছেলে।

গাজীপুর মেট্রো সদর থানার ওসি মো. জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, ঘটনাটি আজ রাতে হওয়ায় তাৎক্ষণিক পরিবহণ করা সম্ভব হচ্ছে না। তাই ওই বাজার কমিটির সভাপতি ও সম্পাদকের জিম্মায় রাখা হয়েছে। সকাল হলে থানা হেফাজতে নিয়ে আসা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network