শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাউফলে ৩০০ ফুট বাঁশের সাঁকো, ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট: November 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি::পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে শিশুদের ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো পার হতে হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই এলাকাবাসী একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৌখালী বাজার ও কৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গ্রামবাসী কয়েক বছর আগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা সাঁকো পারাপার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করছে।

 

ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, মারিয়া ও জান্নাতুল জানায়, প্রতিদিন আমরা এই সাঁকো পার হয়ে স্কুলে যাওয়া-আসা করি। সম্প্রতি এক শিক্ষার্থী সাঁকো পারাপারের সময় খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, বিদ্যালয় ও বাজারে যাতায়াতের সুবিধার জন্য গ্রামবাসী সাঁকো নির্মাণ করেছেন। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা এই সাঁকো পারাপার হচ্ছে।

চান মিয়া নামে এক প্রবীণ বলেন, এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিনের। আমরা একটি সেতু চাই।

 

বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ওই সাঁকো দিয়ে কয়েকটি পরিবার আসা-যাওয়া করে। পুরোনো ব্রিজের লোহার বিম অ্যাঙেল দিয়ে একটি সেতু নির্মাণ করা হলে পরিবারগুলো উপকৃত হতো।

এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, এলাকাটি পরিদর্শনের পর গুরুত্ব বিবেচনা করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network