জীবননগরে ইয়াবাসহ দুইজন আটক

আপডেট: November 21, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে ইয়াবাসহ আটককৃত দুই আসামি » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২০শে নভেম্বর) রাত ৮টার দিকে পৌরশহরের শাপলাকলিপাড়া হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শাপলাকলিপাড়ার রমজান আলীর ছেলে রিফাত আলী (৪২) এবং মিজানুর রহমানের ছেলে সোহান মিয়া (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই এসএম রায়হান এবং এএসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে জীবননগর পৌরশহরের শাপলাকলিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে রিফাত আলীর টিনসেডের এক কক্ষবিশিষ্ট বসত ঘরের মধ্য হতে রিফাত আলী ও মিজানুর রহমানকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network